শ্রীশ্রী রাধাকৃষ্ণের ৫১ তম ঝুলন যাত্রা মহামহোৎসব উৎসব উপলক্ষে মালদহের বুলবুলচন্ডীর শ্রীশ্রী রাধামদন জিউ মন্দির প্রাঙ্গনে।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- রাধাকৃষ্ণের ঝুলন উৎসবে রক্তদান মানব প্রেমে উদ্বুদ্ধ হয়ে শ্রীশ্রী রাধাকৃষ্ণের ৫১ তম ঝুলন যাত্রা মহামহোৎসব উৎসব উপলক্ষে মালদহের বুলবুলচন্ডীর শ্রীশ্রী রাধামদন জিউ মন্দির প্রাঙ্গনে, সমর্পণ আশ্রয় চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের মধ্যে ভ্রাম্যমান এ সি বাসে ২৭ জন রক্তবন্ধু সংকটময় মুহূর্তে রক্তদান করেন। শিবিরে স্বয়ং উপস্থিত থেকে দাতাদের উৎসাহ দিয়ে আশীর্বাদ প্রদান করেন প্রধান সেবক শ্রীশ্রী প্রভুপদ গৌতম গোস্বামী মহারাজ। অনুষ্ঠানে ভক্তদের মধ্যে রক্তদাতা উদ্বুদ্ধ করনে বক্তব্য রাখেন ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *