রাত পোহালেই স্বাধীনতা দিবস, তার আগে ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকায় নাকা তল্লাশি করছে ফালাকাটা থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রাত পোহালেই স্বাধীনতা দিবস। তার আগে ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকায় নাকা তল্লাশি করছে ফালাকাটা থানার পুলিশ। রবিবার সকাল থেকেই জটেশ্বর, তাসাটি, দলগাঁও সহ বিভিন্ন এলাকায় চলছে কড়া নজরদারি। এদিন সকাল থেকে জাতীয় সড়কে ফালাকাটা থানার পুলিশের তরফে সমস্ত গাড়ি তল্লাশি করা হয়। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই উদ্যোগ বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *