স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনব উদ্যোগ নিল ফালাকাটা ব্লকের হেদায়েত নগর এস সি প্রাথমিক বিদ্যালয় (যশোদা)।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনব উদ্যোগ নিল ফালাকাটা ব্লকের হেদায়েত নগর এস সি প্রাথমিক বিদ্যালয় (যশোদা)। সোমবার ছোট ছোট শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় ওই প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। শিশুদের উৎসাহ দিতে এই ব্যবস্থা করা হয় বলে জানা যায়।এছাড়াও এদিন দেশাত্মবোধক সংগীত ও নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *