স্বাধীনতা ৭৫ তম বর্ষপূর্তিতে দুঃস্থ অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র বিতরণ করলো ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস।

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ ১৫ ই আগস্ট 75তম স্থাধীনতা বর্ষ পূর্তি দিবস। সারাদেশ জুড়ে এই মহান দিনটিকে শ্রদ্ধার সাথে উদযাপন করা হয়। সেই মতোই আজ বাঁকুড়ার ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস
৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপন করলো। জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ, একই সঙ্গে জাতীয় সংগীত ও বিভিন্ন দেশাত্মবোধক গান ও নৃত্যের মাধ্যমে দিনটি পালন করা হয়, এই মহান দিনে এলাকার শতাধিক দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেয়া হয় এবং ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে একটি রেলির মাধ্যমে সমগ্র ইন্দাস বাজার পরিক্রমা করা হয় রেলি শেষে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সকল রোগীর পরিবারের হাতে কিছু ফল এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ জানান আজকের এই খুশির দিনে যে সমস্ত মানুষ অসুস্থ হয়ে রয়েছেন তারা আজকের দিনটিকে উপভোগ করতে পারেননি তাই তাদের সঙ্গে একটু আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষেরা, উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি মোল্লা নাসের আলী, ছাত্রনেতা আতাউল হক, চন্দন রক্ষিত ,নীহার সরকার, দীনবন্ধু কর, সহ প্রতিটা অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *