পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- “চোর ধরো জেলে ভরো”এই কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে প্রতিবাদ মিছিল করলো সিপিআইএম নেতাকর্মী, পাশাপাশি পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি এবং আনিস খানের হত্যার সিবিআই তদন্তের দাবি নিয়ে, এই দিন প্রতিবাদ মিছিল সংঘটিত হয় , যেখানে গ্রেফতার হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের প্রতিকি ছবি নিয়ে প্রতিবাদ মিছিলের সম্মিলিত হয়েছে সিপিআইএম নেতাকর্মী, পরিশেষে জেলা সিপিএম কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন আজ থেকে নার্সিং ট্রেনিংয়ে ছাত্রছাত্রীরা বিক্ষোভ ধরনা দেখাচ্ছে, তিনি আরো বলেন ছাত্র-ছাত্রীরা নিজের জীবন জীবিকার জন্য লাগাতার ধরনা দিচ্ছে কি সরকার চলছে। মুখ্যমন্ত্রী বলছে আমার বাড়িতে এডি সিবিআই এলে তোমরা সবাই রাস্তায় নামবে তো। পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে রাজ্য সরকার ও বিজেপিকে নিশানা করলেন সুজন চক্রবর্তী,
“চোর ধরো জেলে ভরো”এই কর্মসূচিকে সামনে রেখে নিমতৌড়িতে মিছিল সিপিআইএমের,পা মিলিয়েছেন সুজন চক্রবর্তী।












Leave a Reply