বাঁকুড়া জেলা পুলিশ ও পৌরসভার উদ্যোগে বাঁকুড়ায় সিসি টিভি।

সুদীপ সেন, বাঁকুড়া:- পরিকাঠামো উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে , অপরাধ প্রবণতাকে নিয়ন্ত্রণ করে অপরাধী চিহ্নিত করণের উদ্দেশ্যে ১৫ আগস্টের পূণ্য দিনে বাঁকুড়া জেলা পুলিশ এবং বাঁকুড়া পৌরসভার যৌথ উদ্যোগে উদ্বোধন হলো বাঁকুড়া শহরের বিভিন্ন প্রান্তে সিসি টিভির।

বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারী জানান, বাঁকুড়া শহরে অনেক ব্যাবসায়ী মানুষজন থাকেন।
তাঁদের ও সাধারণ মানুষের স্বার্থে শহরে সিসি টিভির প্রয়োজন ছিল।
যে ১০৩ টি সিসি টিভি শহরে লাগানো হয়েছে তার উদ্বোধন হলো।
এরফলে অপরাধ প্রবণতা কমবে এবং অপরাধী চিহ্নিত করা সহজ হবে বলে তাঁর অভিমত।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার ।

তিনি এই প্রসঙ্গে বলেন, সিসি টিভি লাগানোর ফলে অপরাধী চিহ্নিত করুন সহজ হবে।
বাঁকুড়ার অনেক উপকার হবে বলে তাঁর অভিমত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *