বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করার লক্ষ্যে বিজ্ঞান কর্মশালার আয়োজন করলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রানাঘাট শাখা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করার লক্ষ্যে বিজ্ঞান কর্মশালার আয়োজন করলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রানাঘাট শাখা। মঙ্গলবার এই বিজ্ঞান কর্মশালা আয়োজিত হয় রানাঘাট পাল চৌধুরী গার্লস স্কুলে। একশ্রেণীর মানুষ আছেন যারা কুসংস্কারের কালিতে সমাজকে কালিমালিপ্ত করতে চায়। আর প্রতি মুহূর্তে বিজ্ঞান এই অপচেষ্টাকে বাধা দেয়। তাই যেখানে বিজ্ঞান থাকে সেখানে কুসংস্কার থাকতে পারে না। কুসংস্কার মুক্ত সমাজ গড়তে আজ রানাঘাট পাল চৌধুরী গার্লস স্কুলে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে সম্যক জ্ঞান প্রদান করেন বিজ্ঞান মঞ্চের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *