৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজ রানাঘাটের রাজপথে বেরহলো সুবিশাল শোভাযাত্রা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজ রানাঘাটের রাজপথে বেরহলো সুবিশাল শোভাযাত্রা।রানাঘাট লালগোপাল স্কুল থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে রানাঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেয় প্রায় হাজারজন ছাত্রছাত্রী। স্বাধীনতা দিবস উপলক্ষে হওয়া এই শোভাযাত্রায় শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি। স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের কথা স্মরণ করে বিভিন্ন রকমের প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় লালগোলা স্কুলের ছাত্র-ছাত্রীরা। বর্ণাঢ্য শোভাযাত্রায় ছিল জাতীয় পতাকা হাতে ভারত মাতার উপস্থিতি।
এবিষয়ে স্কুলের তরফ থেকে আমাদের জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *