নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম বন বিভাগের অধীন ঝাড়গ্রাম ,জাম্বনি, বিনপুর এলাকায় ৭২ টি দাঁতাল হাতি রয়েছে বলে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়। ওই ৭২ টি হাতি বিভিন্ন দলে ভাগ হয়ে লোকালয়ে ঢুকে বৃহস্পতিবার তান্ডব শুরু করেছে। ঝাড়খন্ড সীমান্তবর্তী জামবনি ব্লকের বেশ কয়েকটি গ্রামে বৃহস্পতিবার হাতির দল ঢুকে পড়ে। খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে ব্যাপক তাণ্ডব শুরু করেছে হাতির দল। বন দপ্তরের পক্ষ থেকে হুলা পার্টির সহযোগিতায় কয়েকটি হাতির দলকে ঝাড়খণ্ডের জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করছে বন দপ্তর ।কিন্তু হাতির দল ওই এলাকা ছেড়ে কোন মতে যেতে চাচ্ছেনা ,যার ফলে সমস্যায় পড়েছে বন দফতর। বৃহস্পতিবার দিনভর ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনি, নেদাবহড়া, জারুলিয়া, বিরিহান্ডি, পুকুরিয়া, চন্দ্রি এলাকায় গিয়ে হাতির দল ব্যাপক তাণ্ডব চালায় । বিরিহান্ডি গ্রামে অনুকুল ঠাকুরের আশ্রমে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায় হাতির দল। অল্পের জন্য প্রাণে বাঁচে ওই আশ্রমে কে থাকা কয়েকজন। যেভাবে বৃহস্পতিবার ভোরে বিরিহান্ডি অনুকুল ঠাকুরের আশ্রমে হাতির দল তাণ্ডব চালিয়েছে তাতে বিরিহান্ডি সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে হাতির হামলার আশঙ্কা ছড়িয়ে পড়ে। যখন তখন রাস্তার উপর দাঁড়িয়ে থাকে হাতি, যার ফলে যাতায়াতের সমস্যা দেখা দিয়েছে। গ্রামবাসীদের জরুরি প্রয়োজনে গ্রাম থেকে শহরে যেতে পারছেন না ।শুধু ঝাড়গ্রাম বন বিভাগের অধীন বিভিন্ন এলাকা ৭২ টি হাতি রয়েছে। এছাড়া মেদিনীপুর বনবিভাগের অধীন লালগড় এলাকায় বেশ কয়েকটি হাতি রয়েছে। সেই সঙ্গে খড়গপুর বন বিভাগের অধীন নয়াগ্রাম এলাকায় বেশ কয়েকটি হাতি তাণ্ডব শুরু করেছে। যার ফলে ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। ফসলের ক্ষতির পাশাপাশি ঘরবাড়ির ও ব্যাপক ক্ষতি করছে হাতির দল। জঙ্গল লাগুয়া গ্রাম গুলির বাসিন্দাদের বন দফতর এর পক্ষ থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সন্ধ্যে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে। বন দপ্তরের কর্মীরা হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করেছে। তা সত্ত্বেও যেভাবে হাতির দল বিভিন্ন গ্রামে ঢুকে তান্ডব শুরু করেছে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ঝাড়গ্রাম, জামবনী ব্লকের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা।
ঝাড়গ্রাম বন বিভাগের বিভিন্ন এলাকায় তান্ডব শুরু করেছে ৭২ টি হাতি এলাকা জুড়ে হাতির হামলার আশঙ্কা।












Leave a Reply