আবারও পিছিয়ে গেল হাঁসখালি মামলার চার্জ গঠন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আবারও পিছিয়ে গেল হাঁসখালি মামলার চার্জ গঠন।সিবিআইয়ের আইনজীবীর আবেদনের ভিত্তিতে পিছিয়ে গেল হাঁসখালি মামলার চার্জ গঠন। নদীয়ার হাঁসখালিতে নাবালিকা গণধর্ষণ ও খুনের মামলায় আজ রানাঘাট মহকুমা আদলতে চার্জ গঠনের সম্ভাবনা ছিল।আদালত সূত্রে খবর সিবিআইয়ের তরফ থেকে যে আইনজীবী এই মামলার প্রথম থেকে দেখভাল করছেন সেই আইনজীবির অনুপস্থিতির কারণে চার্জ গঠনের দিন পিছিয়ে দেওয়ার আবেদন করা হয় সিবিআইয়ের পক্ষ থেকে। আদালত এই আবেদন মঞ্জুর করে। এই মামলার পরবর্তী দিন ৩রা সেপ্টেম্বর। আজ এই মামলার ন’জন অভিযুক্তকে রানাঘাট মহাকুমা আদালতে হাজির করানো হয়েছিল। এদিন বিচারক আবারো নয়জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *