কুখ্যাত অ্যালুমিনিয়াম মাফিয়া হাসিবুর ফিল্মি কায়দায় পুলিশের জালে।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ ডালডা চুরিতে হাত পাকিয়ে অ্যালুমিনিয়াম বোঝাই ট্রাক চুরিতে স্নাতক হতে চেয়েছিল বিষ্ণুপুরের হাসিবুর। গত ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে হাসিবুরকে খুঁজছিল ওড়িশা পুলিশ ও বাঁকুড়া জেলা পুলিশ। নাম পরিবর্তন করে গা ঢাকা দিয়েছিল হাসু ওরফে হাসিবুর। অবশেষে বিষ্ণুপুর থানার তৎপরতায় ফিল্মি কায়দায় পুলিশের জালে ধরা পড়ল ড্রাইভার হাসিবুর। ওড়িশার বেদান্ত অ্যালুমিনিয়াম কোম্পানী লিমিটেডের অ্যালুমিনিয়াম বোঝাই ট্রাক খড়গপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় ট্রাক নিয়ে মাঝপথে উধাও হয়ে যায় যেন জাদুকরের মতো। অনেক খোঁজা সত্ত্বেও বেশ কিছুদিন খোঁজ পাওয়া যায়নি ঐ ট্রাকের আর ট্রাকের ড্রাইভার হাসিবুরের ওরফে হাসির। কয়েকদিন বাদে ওড়িশার বর্ডারে পরিত্যক্ত একটি এলাকা থেকে মাল সমেত গাড়িটিকে উদ্ধার করে ওড়িশা পুলিশ। খোঁজ চলতে থাকে হাসুর। অবশেষে দীর্ঘদিনের চেষ্টায় ধরা পড়ল সে। আজ ওড়িশা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে বিষ্ণুপুর আদালতে হাজির করে;সেখান থেকে হাসুকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাবে ওড়িশাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *