শেষ হল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুত শিল্প সহায়ক কর্মী ইউনিয়নের ৫ম জলপাইগুড়ি জেলা সম্মেলন।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সমকাজে সমমজুরি ,স্থায়ী কাজে নিযুক্ত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবি জানিয়ে শেষ হল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুত শিল্প সহায়ক কর্মী ইউনিয়নের ৫ম জলপাইগুড়ি জেলা সম্মেলন। সম্মেলন উদ্বোধন করতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জব্বার আলি তরফদার বলেন রাজ্য জুড়ে বিদ্যুত শিল্প কে বাঁচিয়ে দিন রাত কাজ করছে বিদ্যুত সহায়ক কর্মীরা। জেলা জুড়ে প্রায় ১৩জন শ্রমিক মরে গেলেও তাদের পরিবার কোন ক্ষতি পূরণ পায় নি। সরকার ঘোষিত বেতনও ঠিকাদার সঠিক সময়ে দেয় না। ওভার টাইম না দিয়েই অতিরিক্ত কাজ করিয়ে নিচ্ছে। তিনি অভিযোগ করেন বিদ্যুত দপ্তরের কাজ করলেও বিদ্যুত কর্মী হিসাবে কোন স্বীকৃতি নেই। এজেন্সি যখন তখন কোন আইনের তোয়াক্কা না করে ছাঁটাই করছে তারও প্রতিবাদ করেন তিনি। তিনি তাদের দাবি আদায়ের তীব্র আন্দোলনের আহ্বান জানান। প্রতিবেদন পেশ করেন সংগঠনের জেলা সম্পাদক রজনী রায় । সম্মেলন থেকে বিদ্যুত বিল ২০০১ বাতিল, বিদ্যুত পরিষেবার উন্নত করার দাবি জানান হয়। সম্মেলনে প্রতিনিধিরা তাদের ওপর হয়ে চলা অত্যাচার নিরসনে তীব্র লড়াইয়ের কথা তুলে ধরেন। সম্মেলন থেকে সভাপতি ,কার্যকরী সভাপতি সম্পাদক কোষাধক্ষ্য নির্বাচিত হন কৃষ্ণ সেন, মিন্টু নন্দী ,রজনী রায় , প্রফুল্ল রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *