নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ- আজ বাঁকুড়ার রামপুরের লতা প্যালেসে বিজেপির একটি সাংগঠনিক সভায় যোগদান করতে এসে বিস্ফোরক বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান পুরো পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতিতে ভরে গেছে, শুধু নেতারা নয় আমলারাও এর সাথে জড়িত আছে।দুর্গাপুজো কমিটিগুলোকে 50 হাজার টাকা থেকে 60 হাজার টাকা অনুদান দেওয়া প্রসঙ্গে তিনি জানান এদিকে মুখ্যমন্ত্রী বলছেন টাকা নেই টাকা দাও দিল্লীতে গিয়ে ধর্ণা দিচ্ছেন,আর এদিকে নিজেদের দুর্নীতি ঢাকতে ক্লাবগুলোকে চুপ করাতে টাকা ছুঁড়ে দিচ্ছেন সেই টাকা কোথা থেকে আসছে এই প্রশ্ন ছুড়ে দেন,সরকারি কর্মচারীদের ডিএ বন্ধ তার জন্য তিনি সরকারি কর্মচারীদের সমবেত হয়ে প্রতিবাদ জানানোর কথা বলেছেন।তিনি এও জানান দুধের ট্যাংকারে করে গরু পাচার এখনো চলছে,তারমানে পুলিশের এর সাথে ওতোপ্রতোভাবে জড়িত আছে সবাইকে এক মাথার থেকে টেনে ধরতে হবে তাহলে আসল দুর্নীতি সামনে আসবে ।সবে মিলে বর্তমান সরকারকে তিনি আজ এক হস্তে নিয়েছেন।
শুধু রাজনীতি নয় আমলাতন্ত্রেও দুর্নীতি বিস্ফোরক মন্তব্য লকেটের।












Leave a Reply