দুর্গাপুজোয় আবারও রাস্তায় ঢল নামবে মানুষের, প্রস্তুত পুলিশ প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো বাংলার শ্রেষ্ঠ উৎসবের উত্তেজনায় ফুটছে আম বাঙালি। করোনার পর ফের চেনা ছন্দে ফিরছে দুর্গাপুজো। আবারও রাস্তায় ঢল নামবে মানুষের। তার জন্য প্রস্তুত পুলিশ প্রশাসন। যানজট রুখতে নানা ধরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আসন্ন দুর্গা পুজোয় ট্রাফিক আইন সহ বিভিন্ন বিষয় মাইকিং করা হলো জটেশ্বরে।বৃহস্পতিবার দুপুরে ফালাকাটা ব্লকের জটেশ্বরে পুলিশ প্রশাসনের পক্ষ এই মাইকিং করা হয়।এদিন
জটেশ্বর এলাকা সহ বিভিন্ন এলাকায় এই মর্মে একটি মাইকিং করা হয়। মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হয় বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *