খোশবাগানে দিনের পর দিন টোট দৌড়াতে নাজেহাল রোগীর আত্মীয়,স্থানীয় ব্যবসায়ী এবং পথ চলতি মানুষজন।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান শহরে অত্যন্ত ব্যস্ততম জায়গা খোশবাগান যা ডাক্তার পাড়া নামে পরিচিত কিন্তু এই খোশবাগানে দিনের পর দিন টোট দৌড়াতে নাজেহাল রোগীর আত্মীয়,স্থানীয় ব্যবসায়ী এবং পথ চলতি মানুষজন।
পূর্ব বর্ধমান জেলা প্রশাসন, বর্ধমান পৌরসভা এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক বারবার বর্ধমান শহরকে যানজট মুক্ত করার চেষ্টা করলেও কিছু কয়েকজন টোটো চালক বর্ধমান শহরকে একেবারে স্তব্ধ করার পরিকল্পনায় নেমে পড়েছে।
এই বিষয় নিয়ে স্থানীয় কাউন্সিলর অজিত খাঁকে ফোন করা হলে
তিনি বলেন, আমি বিধায়ককে বারবার বলেছি এবং পৌরসভা কে বারবার জানিয়েছিলাম।কিন্তু কোন রকম কোন সুরাহা মিলছে না এইরকম রাজনীতি করতে আমি আসিনি। যদি জানতাম এইরকম হবে তাহলে রাজনীতিতে আমি ছেড়ে দিতাম।
অজিত খাঁ আরো বলেন,আমি চাই খোসবাগান যানজটমুক্ত হোক তবে কোন টোটোওয়ালা পেটে আমি লাথি মারতে চাই না।
স্থানীয় মানুষজন অভিযোগ করছেন এই খোশবাগান আজকে নয় কয়েক বছর ধরে এই সমস্যায় ভুগছেন আর শহরের টোটোর সংখ্যা এতটাই বেড়ে গেছে খোশবাগানে শুধু টোটো আর টোটো ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে অ্যাম্বুলেন্স।এই বিষয়ে আমাদের সাংবাদিক বর্ধমান পুরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকারের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনি বলেছেন অজিত খাঁ যে প্রস্তাব দিয়েছে তা অস্বীকার করার জায়গা নেই।পুজোটা কাটুক তারপরেই খোসবাগানকে যানজট মুক্ত করা হবে।পৌরপতি বলেছেন,আমরা সংস্কৃতি লোকো মঞ্চে টোটো বালাদের নিয়ে বৈঠক করেছিলাম যেখানে বলেছিলাম রুটের মাধ্যমে করলে শহরে যানজট টা অনেকটা কমে যেত কিন্তু টোটো চালকরা নিজেদের মর্জির মতো চলছে শহরকে যানজট করছে।কিন্তু পুজোর পরে কঠোরতম ব্যবস্থা নেয়া হবে প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা এই বৈঠক করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *