রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকের প্রতিবাদের কোচবিহারের পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির

মনিরুল হক, কোচবিহার: মোমিনপুর যাওয়ার পরে আটক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা বিজেপি নেতাদের লালবাজারের লকআপে নিয়ে গিয়ে পুলিশ। ওই ঘটনার প্রতিবাদে কোচবিহার শহরের মরাপোড়া চৌপথি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কোচবিহার জেলা বিজেপির নেতৃত্বরা। সেই বিক্ষোভের ফলে শহরের ব্যস্ততম রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে অবরোধকারীদের সাথে কথা বলে ওই পথ অবরোধ তুলে দিয়ে যানজট স্বাভাবিক করে দেন বলে জানা গিয়েছে।

এদিন ওই পথ অবরোধে অংশ নেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস, মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অর্পিতা নারায়ণ সহ অন্যান্য নেতৃত্বরা।

জানা গিয়েছে, মোমিনপুর যাওয়ার পরে আটক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা বিজেপি নেতাদের লালবাজারের লকআপে নিয়ে গিয়ে পুলিশ। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের দলীয় সচিব উমের রাই এবং বিজেপি নেতা আরকে হান্ডা। সুকান্তর গাড়ি চিংড়িঘাটায় আটকে দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। সেখান থেকেই সুকান্ত এবং বাকি নেতাদের লালবাজারের লকআপে নিয়ে যাওয়া হয়। তারেই প্রতিবাদে সারা রাজ্যের সাথে কোচবিহার শহরের মরাপোড়া চৌপথি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির নেতৃত্বরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *