প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হিরাপুর ব্রাহ্মণপাড়ায় পানীয় জলের কষ্ট অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এই এলাকার পানীয় জলের কষ্ট দেখা দিচ্ছে বহুবার জানানো সত্ত্বেও সেই ভাবে কর্ণপাত করছেন না পঞ্চায়েতে তরফ থেকে এমনটাই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা । তাদের অভিযোগ 2টি পাশাপাশি চাপা কল থাকলেও একটি খারাপ আর একটি সচল থাকলেও খাবার অযোগ্য তারা সেই জলে কাপড় কাঁচা বাসন ধোয়া করেন। পাশ দিয়ে একটি জলের লাইন গেছে তা থেকে তারা পাইপ বার করে নিয়ে কোনক্রমে মুখ দিয়ে টেনে নিচ্ছে পানীয় জল । এলাকাবাসী আরো অভিযোগ যাদের পাম্প আছে তারা এই টাইম কল থেকে পাম্পে করে জল নিয়ে ব্যবহার করছে আর যাদের পাম্প নেই তারা জল পাচ্ছে না।এই সমস্যা থেকে কবে তারা মুক্তি পাবে তার আশায় দিন গুনছে। অপরদিকে পঞ্চায়েতে প্রধান মৃদুলা বাছার বললেন “আপনারা এই প্রথম আমাকে জানালেন এর আগে কেউ জানায়নি। আমার কাছে কোন অভিযোগ নিয়ে কেউ আসেননি। আমি খতিয়ে দেখব, ওখানকার জলের সমস্যা যাতে মেটে তার ব্যবস্থা আমি করব । আগামী দিনে আশা করি যতটা পারি আমি চেষ্টা করব এমনই বললেন সারেঙ্গা পঞ্চায়েতে প্রধান। এখন দেখার প্রধানের আশ্বাসের পর কত দিনে জল সংকট মেটে হিরাপুর ব্রাহ্মণপাড়ার সেদিকে তাকিয়ে এলাকার গ্রামবাসীরা।
হিরাপুর ব্রাহ্মণপাড়া জল সংকট বহু দিনের কেউ দেখেও দেখতে পাচ্ছে না এমনই অভিযোগ এলাকাবাসীর।












Leave a Reply