নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শিশুদের মানসিক বিকাশ এবং বাংলার কৃষ্টি,সংস্কৃতি,সৌহার্দবোধ কে বিকাশ ঘটাতে নদিয়া জেলা সহ চাকদহ ও কল্যানী ব্লকের বিভিন্ন গ্রামে মানসিক বিকাশ ঘটাতেই ভাগীরথী গ্রীন আর্থের প্রয়াস।এই কর্মশালা চলবে দুমাস ধরে।এই কর্মশালা প্রথম শুরু হয় চাকদহ ব্লকে চাঁদুড়িয়া এক নম্বর জিপির ঘোষপাড়া ক্যালকাটা পোর্টট্রাস্টের বাংলোর মাঠে।এই কর্মশালায় বসে আঁকো প্রতিযোগিতা,আবৃতি কুইজ নাটক,গান এবং নৃত্য প্রতিযোগিতা।চোদ্দ বছর বয়সী ছেলে মেয়েরা অঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে প্রায় পাঁচশো জন ।মূলত পরিবেশ কে রক্ষা করতেই গ্রীন আর্থের জন্ম।উদ্যোক্তা জানালেন।যে হারে পরিবেশের ওপর আঘাত হানছে সাধারণ মানুষ তাকে রক্ষা করতে গ্রীন আর্থের সদস্যরা এগিয়ে এসেছে।এলাকার ছেলেমেয়েরা,পরিবেশ কে ঠিক রাখতে গাছ কাটা বন্ধ করতে হবে।গাছ আমাদের কে অক্সিজেন যোগায় এই কারনে গাছ লাগানোর কথা বলেন সদস্যরা। প্রচুর অভিভাবকদের উপস্থিতি হার উল্লেখযোগ্য।
প্রতিভার সন্ধানে প্রত্যন্ত গ্রামে, গ্রীন আর্থের প্রয়াস।












Leave a Reply