নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ ১৪ ই নভেম্বর প্রয়াত প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর জন্মদিন। এই দিনটি গোটা ভারতে শিশু দিবস হিসেবে পালন করা হয়। আজ রানাঘাট পাল চৌধুরী প্রাথমিক বিদ্যালয় শিশু দিবস পালন করা হলো। প্রথমে জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ও ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন স্থানীয় পুরপ্রতিনিধি কামনাশিস চ্যাটার্জী। এদিন শিশুদের আঁকা বিভিন্ন ধরনের ছবি প্রদর্শিত হয় ক্লাসরুমে। শিশু দিবস উপলক্ষে সাজানো হয়েছিল ক্লাসরুম।
রানাঘাট পাল চৌধুরী প্রাথমিক বিদ্যালয় শিশু দিবস পালন করা হলো।












Leave a Reply