বিরসা মুন্ডার ২৪৮ তম জন্মদিন আজ উৎযাপন করলো আর এস পি প্রভাবিত কৃষক সংগঠন সংযুক্ত কিষান সভার রানাঘাট লোকাল কমিটি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সাঁওতাল বিদ্রোহের মহান নেতা বীর বিপ্লবী বিরসা মুন্ডার ২৪৮ তম জন্মদিন আজ উৎযাপন করলো আর এস পি প্রভাবিত কৃষক সংগঠন সংযুক্ত কিষান সভার রানাঘাট লোকাল কমিটি।
আজ রানাঘাটের আইসতলার সরদার পাড়ায় সাঁওতাল বিদ্রোহের মহান নেতা বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান‌ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন শম্ভু সরদার, বকুল সর্দার,সিদ্ধেশর সর্দার প্রমূখ।
সভায় বিরসা মুন্ডার মহাবিদ্রোহের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন সুবোধ দাস, আশুতোষ দাস প্রমুখ নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন আর এস পি জেলা নেতৃত্ব সুবীর ভৌমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *