জটেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশাল স্বাস্থ্য পরিক্ষা শিবিরের আয়োজন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার স্বেচ্ছাসেবী সংস্থা জয় বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশাল স্বাস্থ্য পরিক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিনের ওই স্বাস্থ্য পরিক্ষা শিবিরে জটেশ্বর ডালিমপুরে মুজনাই বেংকান্দি, হেদায়েতনগর, ধুলাগাও, কাজলি হল্ট সহ বিভিন্ন এলাকার মানুষ সমস্যা নিয়ে ওই স্বাস্থ্য পরিক্ষা শিবিরে হাজির হন। এদিন বিভিন্ন বিভাগে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করা হয়। জানা গিয়েছে, ওই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিশিষ্ট ১৩ জন ডাক্তার উপস্থিত ছিলেন।পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। ওই সংস্থার উদ্যোক্তারা জানান, আমরা সারা বছরই কিছু না কিছু সমাজ সেবামূলক কাজ করে থাকি, তেমনই আজকে বিনামূল্যে স্বাস্থ্য শিবির করা হয়। আগামী দিনেও তারা মানুষের পাশে থাকবে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *