জনপ্রিয় শিক্ষকের জীবনাবসান।

সুদীপ সেন, বাঁকুড়া:- বাঁকুড়ার মেজিয়া উচ্চ বিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় প্রাক্তন শিক্ষক নিমাই চৌধুরীর দেহাবসান হলো মঙ্গল বার রাত্রে রানিগঞ্জের এক বেসরকারি নার্সিং হোমে।

বুধবার দুপুরে তাঁর মর দেহ মেজিয়া উচ্চ বিদ্যালয়ে নিয়ে গেলে প্রাক্তন ও বর্তমান শিক্ষকেরা তাঁকে সন্মান জানান।

পরে তাঁর দেহ তাঁর নিজের বাড়ি তিলুড়ী তে নিয়ে আসেন তাঁর পরিবারের লোকেরা।

এখানে তাঁর মরদেহ পাড়ার লোকজন ও তাঁর বন্ধু বান্ধবরা তাঁর কৈশোর ও যৌবনের অনেক স্মৃতি বিজড়িত ক্লাব মনোমোহিনী ইনস্টিটিউটে নিয়ে আসেন।

সেখানে অনেকে তাঁর মরদেহ মাল্য দান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পরে তিলুড়ী শ্মশানে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *