রাজ্যে জুড়ে সরকারি কর্মচারীদের ওপর রাষ্ট্র শক্তির বর্বরচিত আক্রমনের বিরুদ্ধে জেলা আদালত চত্তরে ধিক্কার মিছিল কর্মীদের ।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বুধবার জলপাইগুড়ি সহ রাজ্যের সমস্ত জেলায় ডি এর সহ অন্যান্য দাবিতে পথে নেমেছিল রাজ্যে সরকারি সংগ্রামী যৌথ মঞ্চ।
কলকাতায় আন্দোলনরত সরকারি কর্মচারীদের ওপর পুলিশ ব্যাপক আক্রমন করে, যা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে প্রকাশিত।
এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালত চোত্তরে জজ কোর্টের কর্মরত সরকারি কর্মীরা আন্দোলন বিক্ষোভ করেন।
এই প্রসঙ্গে, জেলা জজ কোর্ট ইউনিটের সম্পাদক আর্য মিশ্র জানান, এই পাশবিক অত্যাচারের বিরুদ্ধে আমাদের আজকের এই ধিক্কার মিছিল, আগামীতে সরকারি কর্মীদের ওপর পুলিশের এমন পাশবিক অত্যাচারের বিরুদ্ধে আরও জোরদার আন্দোলন সংগঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *