জ্বলন্ত গাড়ির ভিতর থেকে অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার।

আবদুল হাই,বাঁকুড়াঃ জ্বলন্ত গাড়ির ভিতর থেকে অগ্নিদ্বগ্ধ মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পাঁচাল এলাকার ফকিরবাঁধ জঙ্গলে। শুক্রবার সকালে এই খবর জানাজানি হতেই প্রচুর মানুষ ঘটনাস্থলে আসেন।

স্থানীয় সূত্রে খবর, এদিন ঐ জঙ্গলপথে যাতায়াতের সময় একটি মারুতি সেলেরি গাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশও। পরে ঐ গাড়ির সামনের আসনে এক জনের অগ্নিদ্বগ্ধ মৃতদেহ দেখতে পাওয়া যায়। মৃতের শরীরের সিংহভাগ অংশ পুড়ে গেছে। শেষ খবর পাওয়া খবর পর্যন্ত মৃতের নাম পরিচয় জানা যায়নি।

মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে।কি করে এই ঘটনা ঘটলো তা তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *