পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠনকে সাজাতে যুব মোর্চার কর্মীদের নিয়ে কার্যকারণী সভা করলো বিজেপি।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নামাতে বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার কর্মীদের নিয়ে কার্যকারণী সভা অনুষ্ঠিত হলো কোচবিহারে।সোমবার কোচবিহারের পঞ্চানন ভবনে বিজেপির যুব মোর্চার কার্যকারণীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সভায় উপস্থিত ছিলেন তুফানগঞ্জ বিধানসভার বিজেপির বিধায়িকা মালতি রাভা রায়, কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জন দে, কুমার চন্দন নারায়ণ সহ জেলার বিভিন্ন নেতৃত্বরা।

জানা গেছে, মূলত পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠনকে আরও কীভাবে শক্তিশালী করা যায়, কাদেরকে প্রার্থী করা হবে-সহ একাধিক রণকৌশল নিয়ে আলোচনা হবে এই বৈঠকে বলে গেরুয়া শিবির সূত্রের খবর। গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা চব্বিশের লোকসভা নির্বাচনকে ফাইনাল ম্যাচ ধরে নিয়ে পঞ্চায়েত ভোটকে তারা সেমিফাইনাল হিসেবেই দেখতে চাইছে। তাই একদিকে যেমন সংগঠন সাজাতে কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির। পাশাপাশি পঞ্চায়েত স্তরে ইস্যুভিত্তিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছে নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *