শিবপ্রসাদ মন্ডল, পুরুলিয়া:- বনাধিকার আইন কার্যকর ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ বেশ কিছু দাবীতে ১২ ই ডিসেম্বর জেলাশাসক দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও গণডেপুটেশন ভারত জাকাত মাঝি পারগানা মহলের। গত নভেম্বর মাসে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে বীর বিরসা জন্ম জয়ন্তী পালন ও বামনি ঝর্ণা আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ১২ জন হুল গারিয়া (আদিবাসী নেতাদের) বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে বনদফতর। সংগঠনের দাবী আদিবাসীদের জল জমি জঙ্গলের সাংবিধানিক অধিকার খর্ব করে কর্পোরেট হাউসের হাতে তুলে দেওয়া হচ্ছে। সংসদ সভার মধ্য দিয়ে ভূয়ো এফ আর সি তৈরী ও ভূয়ো পাট্টার টোপ দেওয়া বন্ধ, গ্রামসভার অনুমতি ব্যতীত বনাঞ্চলে প্রজেক্ট করা যাবে না,ঠুড়গা প্রজেক্ট বাতিল করা সহ ন’ দফা দাবীর ভিত্তিতে আজকের গণডেপুটেশন। সংগঠনের অন্যতম নেতা রাজেন টুডু জানান আদিবাসীদের সাংবিধানিক অধিকার খর্ব করতে সরকার উঠে পড়ে লেগেছে। একদিকে আদিবাসীদের উন্নয়নের কথা অন্যদিকে মূল দাবী নস্যাৎ করার চক্রান্ত করছে। আমরা সরকারী আমলাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমাদের দাবী না মানা হলে জঙ্গী আন্দোলন হবে।আদিবাসীদের কৃষ্টি ,সৃষ্টি, সাহিত্যকে ধ্বংস করার চক্রান্ত কে ব্যর্থ করতে আদিবাসীরা সংঙ্ঘবদ্ধ হয়ে লাগাতার আন্দোলন চালাবে। এদিন একটি সুসজ্জিত মিছিল পথ পরিক্রমা করে জেলাশাসক দফতরের সামনে জড়ো হয়। সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে। পরে তাদের দাবী দাওয়া সম্বলিত স্মারকলিপি জেলাশাসকের হাতে তুলে দেন। জেলা নেতা রাজেন টুঠু জানান জেলাশাসকের সঙ্গে দাবীগুলি নিয়ে আলোচনা হয়েছে।তবে সমস্যার সমাধান না হলে আন্দোলন চলবে।
বিক্ষোভ সমাবেশ ও গণডেপুটেশন আদিবাসীদের।












Leave a Reply