বিদ্যুৎ শক দিয়ে মারার অভিযোগ উঠল পার্শ্ববর্তী গ্রামের গণেশ বর্মনের বিরুদ্ধে।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা :- বকটু কাণ্ডের পর আবার শিরোনামে উঠলো কোচবিহার জেলার মাথাভাঙ্গা ২ নং ব্লকের লতাপোতা গ্রাম পঞ্চায়েতের ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত লতাপোতার সুরেশ বর্মনকে বিদ্যুৎ শক দিয়ে মারার অভিযোগ উঠলো পাশের বৌলপারী গ্রামের গণেশ বর্মনের বিরুদ্ধে। জানাযায় শনিবার ভোররাতে এই ঘটনাটি গণেশ বর্মন ইলেকট্রিক পোলে কেবল তার হুক করে লতাপোতা এলাকার বাসিন্দা সুরেশ বর্মনকে ঘুমন্ত অবস্থায় শক খাইয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ। কিন্তু তার নিয়ে দরজা খুলে গণেশ, সুরেশ বর্মনের ঘরে ঢোকার সময় টের পাওয়ায় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এরপর ঘটনা চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফালাকাটার বিদ্যুৎ দপ্তরের আধিকারিক এবং ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত গণেশ বর্মন পলাতক। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। অভিযুক্তর বাবাকে পুলিশ থানায় নিয়ে যায় বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *