সামাজিক নিরীক্ষার বিশেষ জনশুনানী বিষয়ে আলোচনা সভা।

সুদীপ সেন, বাঁকুড়া:- বাঁকুড়ার শালতোড়া ব্লকে কমিউনিটি হলে সোম বার ব্লকের সমস্ত ভি, আর, পি, পঞ্চায়েত আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হলো সামাজিক নিরীক্ষার বিশেষ জনশুনানী বিষয়ে আলোচনা সভা।

বিভিন্ন পঞ্চায়েত পর্যবেক্ষণ করে বিভিন্ন পঞ্চায়েতের গ্রাম সম্পদ কর্মীরা ( ভি, আর, পি) মহত্মা গান্ধী এন,আর, ই, জি,এস, সামাজিক সহায়তা প্রকল্প এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে ফিল্ড সার্ভে করে যে সব তথ্য ও অভিযোগ পেয়েছেন তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয় এই বিশেষ অনুষ্ঠানে।

এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শাশ্বতী দাস ডি,এম, ডি,সি বাঁকুড়া, শালতোড়ার বিডিও মানস কুমার গিরি, পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, বি, আই, ও, অশ্রুজিত গণ এবং অন্যান্য আধিকারিক গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *