আবদুল হাই, বাঁকুড়াঃ গত একমাস আগেই প্রশাসনের তরফে বাঁকুড়ার কোতুলপুর হাই স্কুল এবং কোতুলপুর গার্লস হাইস্কুলের ১০০ মিটারের মধ্যে যে সমস্ত দোকানগুলি রয়েছে তারা যেন তামাক জাতীয় দ্রব্য যেমন পান বিড়ি সিগারেট গুটকা বিক্রি না করে প্রচার করে কিন্তু আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রমরমিয়ে চলছিল বেচাকেনা । সোমবার জেলা স্বাস্থ্য দপ্তর কোতুলপুর হসপিটাল কোতুলপুর ব্লক প্রশাসন কোতুলপুর পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে কোতুলপুর হাই স্কুল এবং কোতুলপুর গার্লস হাই স্কুলের ১০০ মিটার এর মধ্যে যে দোকানগুলিতে তামাক জাতীয় দ্রব্য বিক্রি করা হচ্ছিল পুনরায় তাদের সতর্ক করা হলো এবং এদের মধ্যে তিনটি দোকান মালিককে সরকারি নিয়ম অনুযায়ী ফাইন করা হলো । পাশাপাশি প্রশাসনের তরফে সতর্কবার্তা দেওয়া হয় পুনরায় তামাক জাতীয় দ্রব্য বিক্রি করলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে প্রশাসনের তরফে । প্রশাসনের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সকল শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ ।
স্কুলের ১০০ মিটারের মধ্যেই দোকানগুলিতে বিক্রি তামাক জাতীয় দ্রব্য ,ফাইন করা হলো তিনটি দোকান মালিককে।












Leave a Reply