নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আগামী ১৭ই ডিসেম্বর রানাঘাট বাণী সংঘের মাঠে সভা করতে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাইজন্য মঙ্গলবার সন্ধ্যায় রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের ডাকে রানাঘাট চৌরঙ্গি মোড়ে আয়োজিত হল এক পথসভা। আরো বেশি মানুষ যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যায়
তাইজন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেন তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র ব্রহ্ম সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও রানাঘাট পুরসভার কাউন্সিলরবৃন্দ।
রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের ডাকে রানাঘাট চৌরঙ্গি মোড়ে আয়োজিত হল এক পথসভা।












Leave a Reply