আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ , বিজেপির বিক্ষোভ সমষ্টি উন্নয়ন আধিকারিককের দপ্তরে।

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া: রাজ্যের পাশাপাশি বাঁকুড়ার তালডাংরা ব্লক জুড়ে সদ্য প্রকাশিত প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকার নামের অনিয়ম এবং দুর্নিতীর অভিযোগ তুলে তালডাংরা বিডিও অফিস প্রাঙ্গনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচী অনুষ্ঠিত হয় বিজেপির পক্ষ থেকে। এদিন প্রথমত বঞ্চিত শতশত গরিব মানুষদের ঐক্যবদ্ধ করে বিক্ষোভ মিছিলে অংশে নিয়ে তালডাংরা বাজার এলাকা পরিক্রমা করে। পরে তালডাংরা বিডিও অফিস প্রাঙ্গনে উপস্থিত হয়ে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতৃত্বরা। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন তালডাংরা বিজেপির সভাপতি সুনিল রুদ্র মণ্ডল। এবং অফিস প্রাঙ্গনে বক্তব্য রাখতে গিয়ে বলেন যারা প্রাপ্য প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি তাদের তালিকা থেকে নাম বাদ দিয়ে তৃণমূলীদের নাম রাখা হয়েছে, যাদের পাকা বাড়ি রয়েছে ও অবস্থা ভালো তাদেরই নাম রয়েছে। তালিকা অবিলম্বে পরিবর্তনের ডাক দিয়ে তীব্র আক্রমণ করেন বিডিও সহ শাসক দল তৃণমূলকে।

অন্যদিকে বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করে তালডাংরা ব্লক সভাপতি তারাশঙ্কর রায় বলেন, তাদের নেত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের একাধিক উন্নয়নমুখী প্রকল্পের আওতায় এনে সকলকে উপকৃত করে যাচ্ছে। নেত্রী কখনোই দল দেখে না। তিনি আরো বলেন বিজেপির কাজই হল কুৎসা করা আর তৃণমূলের কাজ হল উন্নয়ন করা। তাই তারা কুৎসা করেই চলেছে তৃণমূলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *