এবার গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে মধুচক্র চালানোর অভিযোগ বিজেপি নেতৃত্বের,চাঞ্চল্য নন্দীগ্রামে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এবার রাতের অন্ধকারে মধুচক্র চালানোর অভিযোগ বিজেপি নেতৃত্বের । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম জুড়ে। বুধবার রাতে নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত সচিব সহ এক মহিলাকে সন্দেহজনক ভাবে দেখতে পায় এলাকার মানুষজন ।পঞ্চায়েতে অফিস থেকে ফাইল লোপাট করা হচ্ছে এই সন্দেহে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনায় খবর পেয়ে এলাকায় আসে নন্দীগ্রাম থানার পুলিশ। রাতেই পুলিশ অফিস থেকে এক মহিলাকে আটক করে নিয়ে যায়। আটক হওয়া মহিলার বাড়ি কোলাঘাট এলাকার। আরো বেশ কয়েজন অপরিচিত মহিলা পঞ্চায়েত অফিসে রয়েছে এই অভিযোগ তুলে রাত থেকে অবস্থান বিক্ষোভ করে বিজেপি কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ পঞ্চায়েতে রাতের অন্ধকারে শুধু ফাইল লোপাট নয় বাইরে থেকে মহিলা এনে মধুচক্র চালানো হচ্ছে। এই ঘটনাকে চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রাম জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *