গ্রাম সংসদ ও সজলধারা উদ্ধোধন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গ্রাম সংসদ ও সজলধারা উদ্ধোধন। চাঁদুড়িয়া এক নম্বর জিপির চাঁদুড়িয়া মধ‍্য ওয়ার্ড অর্থাৎ ষোল এবং পনের বুথ সংলগ্ন মিত্র সংঘের পাশে গ্রাম সংসদের সভা পাশাপাশি মধ‍্য ওয়ার্ডে গভীর নল কুপ বিশিষ্ট পানীয় জলের জন‍্য সজল ধারা সহ এলাকা আলোকিত করার জন‍্য সোলার লাইটের ব‍্যবস্থা করেছে এলাকার নাগরিকদের জন‍্য।নদিয়া জেলা পরিষদের অর্থানুকুল‍্যে এই সজলধারা তৈরী হয় জানান জেলা পরিষদের সদস‍্য তীব্রজ‍্যোতি দাস। এছাড়া উপস্থিত ছিলেন জাকির হোসেন মন্ডল,স্বপন সরকার,জয়ন্ত দাস দিলীপ অধিকারী সহ এলাকার নাগরিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *