নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বুধবার রানাঘাটের মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার কার্যকর্তারা। তারা রানাঘাট শহরের একটি প্রতিবাদী মিছিল সংগঠিত করে ভারতীয় জনতা পার্টি। রাজ্যের বর্তমান শাসক দলের সর্বক্ষেত্রে সীমাহীন দুর্নীতি ও সন্ত্রাসের প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল। ভারতীয় জনতা পার্টির প্রতিবাদী মিছিল রানাঘাট কলেজে সামনে স্বামী বিবেকানন্দ মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে রানাঘাট শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন বিধায়ক মুকুটমনি অধিকারী, বিধায়ক আশীষ বিশ্বাস, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি অশোক চক্রবর্তী সহ বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।
বুধবার রানাঘাটের মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার কার্যকর্তারা।












Leave a Reply