মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক বৃদ্ধ ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক বৃদ্ধ। ঘরের পেছনের বাঁশের আড়ার সাথে আত্মঘাতী হয় ওই বৃদ্ধ, সকালে লক্ষ্য করে পরিবারের লোকজন, ঘটনাটি নদীয়া শান্তিপুর ফুলিয়ার প্রফুল্লনগর এলাকার। জানাযায় মৃতের নাম সমীর দাস বয়স আনুমানিক ৬৫ বছর। আজ সকালে ঘটনা সামনে আসতেই পরিবারের লোকজন ফোন করে শান্তিপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই বৃদ্ধর ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আজ মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। পরিবারের দাবি ওই বৃদ্ধ বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল, বাড়িতে কারোর সাথে বেশি একটা কথা বলতো না। আর এই আত্মঘাতীর পেছনে মানসিক অবসাদ বলেই কারণ মনে করছেন পরিবার। যদিও বৃদ্ধর আত্মঘাতীর ঘটনায় পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *