আবদুল হাই, বাঁকুড়াঃ ১৫ নভেম্বর রাত ৯ টা নাগাদ পারিবারিক দ্বন্দ্বের জেরে হুগলির কালীপুরের বাসিন্দা চিন্ময় মালিকের হাতে গুলিবৃদ্ধ হন বাঁকুড়ার তাজপুরের বাসিন্দা বিশ্বনাথ দোলুই নামে এক ব্যাক্তি। সেইসময় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে শারীরিক অবস্থার অবনতি হলে ফলে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যান তাঁর বাড়ির লোকজনেরা।সেই দিন থেকে বিশ্বনাথ দোলুইএর শরীররিক অবস্থা কিছু টা ভালো থাকলেও পরে তাঁকে উন্নত মানের চিকিৎসার জন্য কলকাতার পিজি হসপিটালে নিয়ে যাওয়া হয়। আজ বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সেই সময়ের ঘটনার ৩ দিনের মধ্যেই কোতুলপুর থানার পুলিশ ২ জন অভিযুক্ত কে গ্রেফতার করে ,পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ১ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়,, এবং বিষ্ণুপুর মহকুমা আদালতে তাঁদের পেস করলে অভিযুক্তদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক ।
আজ এই মৃত্যুর খবর জানাজানি হতেই উত্তপ্ত হয়ে ওঠে তাজপুরের দোলুই পাড়া। পরিস্থিতি সামাল দিতে এলাকায় চলছে পুলিশি
টহল-দাড়ি ।
পরিবারের লোকজন ও এলাকাবাসীর বক্তব্য উক্ত ঘটনার সাথে যুক্ত প্রত্যেক ব্যাক্তির যেন কঠোরো তম শাস্তি হয় সেদিকে নজর দিতে হবে। প্রশাসনকে ।












Leave a Reply