প্রবীন প্রাক্তন শিক্ষক মনিমহোন ঘোষ চলে গেলেন।

আবদুল হাই, বাঁকুড়াঃ চলে গেলেন প্রবীন প্রাক্তন শিক্ষক মনিমহোন ঘোষ।আজ দুপুর ২ – ৩০ নাগাদ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৩ বছর। প্রথম গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার পর প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ে। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক।তাঁর জ্ঞানের সীমা ছিল অসীম।প্রতিটি বিষয় তিনি শ্রেণীকক্ষে সুন্দরভাবে বোঝাতেন।তাঁর ব্যক্তিত্বের কাছে সবকিছু নত হতে বাধ্য ছিল।আর শাসন ছিল বজ্রের মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *