গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যাক্তি।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – ঘটনাটি ঘটে পোদরা সরকার পাড়ায় । মৃত ব্যাক্তির নাম রামপ্রসাদ চ্যাটার্জী , বয়স 55 । উনি ভাড়া বাড়ীতে থাকতেন, পেশায় বেসরকারি এক কোম্পানি তে তিনি হিসাবরক্ষক হিসাবে কাজ করতেন। আজ দুপুর 2:30 মিনিট নাগাদ তার দেহ ঝুলতে দেখেন বাড়ির মালিক। ১৪ তারিখ শেষ দেখা হয়ে ছিল বাড়ির মালিকের সাথে । আজ বাড়ির ভাড়া সহ, ঘর ছাড়ার কথা ছিল। সকাল থেকে ফোন করা হলে ফোন না তোলায় বাড়ির দরজা আলগা ছিল খুলতেই দেখেন ওই ভদ্র লোক গলায় ফাঁস দিয়ে দড়িতে ঝুলছে। সঙ্গে সঙ্গে নজিরগঞ্জ থানায় খবর দিলে প্রশাসন আসেন দেহ টিকে উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। মৃত ব্যাক্তির কেউ নেই, তিনি অবিবাহিত । এমনিতে পাড়া প্রতিবেশী দের সঙ্গে তার ভাল সম্পর্ক ছিল কি কারনে ওই ব্যাক্তি এমন কাজ করলেন তা তদেন্তের পর জানা যাবে। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *