কোন দাদার পায়ে তেল দিয়ে পঞ্চায়েতের টিকিট পাওয়া যাবে না : অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় মানুষরাই ঠিক করবেন তৃণমূল কংগ্রেসে পঞ্চায়েতের টিকিট কারা পাবেন। তাইজন্য রানাঘাটের জনসভা থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে ফোন নম্বর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এলাকার সৎসজ্জন ব্যক্তির জন্য এলাকার মানুষ এই নম্বরে সওয়াল করতে পারবেন। একই সঙ্গে তিনি বলেন কোন দাদার পায়ে তেল দিয়ে পঞ্চায়েতের টিকিট পাওয়া যাবে না। শনিবার রানাঘাটের জনসভা থেকে এই হুঁশিয়ারি দেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *