পিছাবনীর বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলায় দুদিনের সফরে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার পর অবশেষে রবিবার পিছাবনী এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী, তাদের বিভিন্ন অভাব অভিযোগ শুনলেন মন্ত্রী, এরই মাঝে রাজ্য জুড়ে আবাস যোজনায় দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, রবিবার পিছাবনী এলাকায় গিয়ে সেই অভিযোগ শুনলেন কেন্দ্রীয় মন্ত্রী, এলাকাবাসীদের অভিযোগ আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও সেই প্রকল্পের সুবিধা পাচ্ছে না সাধারণ মানুষ, অন্যদিকে বিজেপি কর্মীদের সাথেও কথা বলেন তিনি, তাদের অভিযোগ বিজেপি করার জন্য এক ঘরে হয়ে গেছে তারা, এই নিয়ে ও কেন্দ্রীয় মন্ত্রীকে জানালেন সাধারণ মানুষ। অন্যদিকে এই বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন কেন্দ্র থেকে এই প্রকল্পের জন্য টাকা পাঠানো হয়েছে, কেন তার সুবিধা পাবে না সাধারণ মানুষ তার জবাব দিতে হবে দিদিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *