লায়ন্স ক্লাব অফ রানাঘাট ওয়েস্ট এবং লিও ক্লাব অফ রানাঘাটের উদ্যোগে রবিবার সকালে রানাঘাটের রাজপথে আয়োজিত হল ৫ কিলোমিটার ম্যারাথন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- লায়ন্স ক্লাব অফ রানাঘাট ওয়েস্ট এবং লিও ক্লাব অফ রানাঘাটের উদ্যোগে রবিবার সকালে রানাঘাটের রাজপথে আয়োজিত হল ৫ কিলোমিটার ম্যারাথন। রানাঘাট কলেজের সামনের রাস্তা থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়ে রানাঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার কলেজের সামনে এসে শেষ হয়। ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা ৩০০ জন প্রতিযোগী। ম্যারাথন দৌড়ে উপস্থিত ছিলেন প্রখ্যাত সোমা বিশ্বাস উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য আরো বিশিষ্ট জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *