আবাস যোজনায় নাম জড়ালো পঞ্চায়েত প্রধানের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- আবাস তালিকায় নাম, প্রশ্নের মুখে শান্তিপুর বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধান দীপক মন্ডল। তিনি নিজে আপাতত কাঁচা বাড়িতে থাকলেও পাশেই তৈরি হচ্ছে তার নতুন পাকা বাড়ি তা সত্ত্বেও আবাস তালিকায় নাম থাকায় তৈরি হয়েছে বিতর্ক । শান্তিপুর ব্লকের বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েতের প্রধান দীপক মন্ডল কালীপুর এলাকার বাসিন্দা, তার নাম আবাস যোজনায় উপভোক্তাদের তালিকায় রয়েছে । প্রধানের নতুন পাকা বাড়ি তৈরির কাজ চলছে ,তাহলে আভাস তালিকায় তার নাম কেন? দীপক মন্ডল এর দাবি ২০১৬ সালে তিনি আবাস যোজনা ঘরের জন্য আবেদন করেন তখন তার পাকা বাড়ি ছিল না। ২০১৮ সালে প্রধানের আসনের বসার পরেই তিনি আবেদন করেন আবাস তালিকা থেকে নাম বাদ দেওয়ার। তার কথায় বছরখানেক আগে যখন নতুন বাড়ি তৈরি কাজ শুরু করে তখনই আবাস যোজনা তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেন কিন্তু তা গ্রাম সবায় পাস করাতে হয় , আরো কিছু আনুষঙ্গিক প্রক্রিয়া আছে তাতে দেরি হওয়ার তালিকায় নাম রয়ে গিয়েছে । এবার সমীক্ষায় বাদ যাবে বলে আশা করছেন দীপক মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *