চাষের জমিতে নিয়ে গিয়ে শিশু কন্যাকে খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- চাষের জমিতে নিয়ে গিয়ে শিশু কন্যাকে খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের হিজুলি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম আব্দুল গফ্ফর শেখ। তার বয়স ১৮ বছর। বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিল সাড়ে চার বছরের শিশু কন্যা। রাতেই শান্তিপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে শিশুর পরিবার। ঘটনার তদন্তে নেমে ওই এলাকার সরষে চাষের জমি থেকে শিশু কন্যার দেহ উদ্ধার করে পুলিশ।
রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রানাঘাট মহকুমা রূপান্তর সেনগুপ্ত সাংবাদিক বৈঠক করে জানান,” অভিযুক্ত আব্দুল গফফার শেখ কে রাতে গ্রেফতার করা হয়েছে। শ্বাসরোধ করে খুন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। অভিযুক্ত যুবক অপরাধের কথা স্বীকার করে নিয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সেই রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। যদিও কী কারণে এই খুন সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *