মোল্লাপাড়া যুব সংঘ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বিগত দু’বছর করোনা পরিস্থিতির জেরে রক্তদান শিবির বন্ধ ছিল বহু জায়গাতেই। ফলে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল পড়ে গেছিল। যদিও বা এখন একাধিক জায়গায় রক্তদান শিবির করা হচ্ছে। তাই হাসপাতালে রক্তের ঘাটতি মেটাতে এবং মানুষের সমস্যার সমাধানে এবার এগিয়ে এলো বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের ফকিরবেড়া গ্রামের মোল্লাপাড়া যুব সংঘ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান করা মানে ওপর জনের জীবন বাঁচানো। যাদের রক্তের প্রয়োজন আছে তারা যাতে সময়মত রক্ত পান তা সুনিশ্চিত করতেই উদ্যোক্তাদের এই ভাবনা। এদিন এই রক্তদান শিবিরে ৪৫ জন রক্ত দেন বলে জানান মোল্লাপাড়া যুব সংঘ ক্লাবের সদস্য সেখ রতন। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি ভোলানাথ মিত্র, লোবা অঞ্চল তৃণমূল নেতৃত্ব উজ্জল ঘোষ সহ বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *