সিপিআইএমের মিছিলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম বাদ পড়ায় ক্ষোভ।

সুদীপ সেন, বাঁকুড়া:- প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে যথার্থ গরীবরা বাড়ি পাচ্ছেনা, আবার যাদের দোতলা বাড়ি তারা বাড়ি পাচ্ছে , এই অভিযোগ করে আসছে রাজ্যের বিরোধী দল গুলি।

এই অভিযোগ সহ একশো দিনের কাজ আবার চালু, বকেয়া টাকা প্রদান, মজুরি ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করার দাবি নিয়ে বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের বামুনতোড় অঞ্চলের রাওতোড়া শাখার কমিউনিস্ট পার্টি মার্কসবাদী দলের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হলো শুক্র বার।

খেটে খাওয়া অনেক বঞ্চিত গরীব মানুষ এই মিছিলে পা মেলান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *