নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্বামী-স্ত্রীর। ঘটনাটি ঘটেছে রানাঘাট ২নম্বর ব্লকের নোকারি মোড়ে। মৃতদের নাম নারায়ণ চন্দ্র পাল বয়স ৭৫ বছর মীরা পাল বয়স ৬৭ বছর। মৃতদের বাড়ি গাংনাপুর থানার আশমালি অঞ্চলের এরুলি বালিয়াডাঙ্গায়। ঘটনা বিবরণী জানা যায় আজ সকালে ছেলের সঙ্গে মোটরসাইকেল করে রানাঘাটে চোখের ডাক্তারের কাছে আসছিলেন নারায়ণ চন্দ্র পাল ও তার স্ত্রী পথে নৌকাটি মোড় এর কাছে একটি আটা বোঝায় ট্রাকের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় নারায়ণ চন্দ্র পাল ও মীরা পালের। এই ঘটনায় আহত হয়েছে ছেলে সুমন পাল। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ চালক পলাতক।
পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্বামী-স্ত্রীর।












Leave a Reply