বামপন্থী কৃষক সংগঠন পক্ষ থেকে ডেপুটেশন।

নিজস্ব সংবাদদাতা চাকদহঃ ৩রা জানুয়ারি — চাকদহ ব্লক বামপন্থী কৃষক সংগঠন গুলির পক্ষ থেকে আজ ডেপুটেশন দেয় চাকদহ ব্লক আধিকারিকের কাছে নটা দাবী নিয়ে। চাকদহ-বঁনগা রাজ‍্য সড়কে কামালপুর সিপিআইএম পার্টী অফিসে সামনে এই বিক্ষোভ সমাবেশ চলে।আবাস যোজনা প্রকল্পে গোটা ব্লকে প্রাপকদের স্বচ্ছ তালিকা প্রকাশ।অনৈতিক প্রাপকদের নামের তালিকা বাদ দিতে।অনৈতিক জলাভূমি ভরাটের বিরুদ্ধে প্রশাসনের ব‍্যবস্থা নিতে হবে।ধান কেনায় স্বচ্ছতা আনতে হবে।তাতলা এক নম্বর জিপির মশড়া পাতিলা ডাঙ্গা আদিবাসীদের জমি দখল মুক্ত করতে হবে ও জলের কল সারিয়ে দিতে হবে।বুড়ি গঙ্গা সংস্কার,এক গুচ্ছ দাবী নিয়ে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশনে সামিল হলেন বামপন্থী কৃষক সংগঠনগুলী।নলেন সর্দার আজও ঘর পায়নি।বামপন্থী আন্দোলনের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আজও বয়সে ভারাক্রান্ত তবুও পতাকা নিয়ে ঘোরেন জানালেন বিভাষ গুহ। চাকদহ ব্লকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সব থেকে বঞ্চিত।ঘেঁটুগাছি,সুট্টো,মশড়া,হুদা,মহানালা,মথুরাপুর এবং পাতিলাডাঙ্গা,এনায়েতপুর সহ চাকদহ ব্লকে আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত।তৃণমূল না করলে ঘর পাবে না।এই নিয়ে চাকদহ ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশন।সময় দিয়েও চাকদহ ব্লক আধিকারিক অনুপস্থিত।বাধ‍্য হয়ে জয়েন্ট বিডিও ওর কাছে ডেপুটেশন দিতে হয়।বিশ্বনাথ বিশ্বাস স্বদেশ দাস রা বলেন,চরম দূর্নীতি তৃণমূলের অন্দরে বেআইনি জলাশয় ভরাট,জোর করে আদিবাসী জমি দখল,কৃষান মান্ডি নিয়ম না মেনে ধান বিক্রি করা।গরীব মানুষের ঘর না দিয়ে নেতাদের পরিচিতজনের ঘর দেয়া।শচীন বিশ্বাস বলেন,ব্লকের দায়িত্ব ব্লক আধিকারিকে অথচ সময় দিয়েও আজ অনুপস্থিত সরকারের সব কাজ দেখা শুনার দায়িত্ব তার। আজকের অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশনে উপস্থিত ছিলেন,স্বদেশ দাশ,চঞ্চল কর,শচীন বিশ্বাস,সুপ্রতীম রায়,বিদ‍্যুৎ গাঙ্গুলী,গোপাল চন্দ,ত্রিবিবেশ ভট্টাচার্য্য,সুজিতপাল,বিভাষ গুহ,সুব্রত কর সুলেখাবালা সহ অন‍্যান‍্য নেতৃত্ব, মহিলা নেতৃত্ব কর্মী সমর্থকরা। আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে বহু পথ চলতি মানুষ ভির জমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *