কল্যানী মহকুমা আদালতে ধরা পড়লো ভুয়ো আইনজীবী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :-কল্যানী মহকুমা আদালতে ধরা পড়লো ভুয়ো আইনজীবী। বেশ কিছুদিন ধরে কল্যানী আদালতে আইনজীবী পরিচয় দিয়ে এক মধ্যবয়স্ক ব্যক্তির আনাগোনা দেখে অনান্য আইনজীবীরা।এরপর সন্দেহ হয় তাদের, তাকে জিজ্ঞাসা বাদ করাতে বেরিয়ে আসে তিনি আইনজীবী নন ল ক্লার্ক। এরপর সেই প্রমাণও তিনি দিতে পারেনি।
ভুয়ো আইনজীবী পরিচয় দিয়ে বহু মানুষের সাথে প্রতারণা করেছেন। এর পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় গতকাল সন্ধ্যায়।
জানা যায় তার বাড়ি চুচরায় এবং তার নাম রাজেশ হালদার, তদন্ত শুরু করে কল্যানী পুলিশ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে আদালত চত্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *