পঞ্চায়েত ভোটে ভালো রেজাল্ট করবে বিরোধীরা, মন্তব্য করলেন রানাঘাট শহর কংগ্রেসের সহ-সভাপতি অনুপ ব্যানার্জি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সিপিএম কংগ্রেস বিজেপি নয়, মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে। দুটো পক্ষই থাকবে পঞ্চায়েত ভোটে, একটা তৃণমূলের পক্ষে আর একটা তৃণমূলের বিপক্ষে। পঞ্চায়েত ভোটে ভালো রেজাল্ট করবে বিরোধীরা।বলে মন্তব্য করলেন রানাঘাট শহর কংগ্রেসের সহ-সভাপতি অনুপ ব্যানার্জি।তিনি বলেন পঞ্চায়েতে কংগ্রেসের রেজাল্টও ভালো হবে। রাহুল গান্ধীর ভারত জোড়োযাত্রা সাড়া ফেলে দিয়েছে গোটা ভারতবর্ষে। রাহুল গান্ধীর এই কর্মসূচি আগামী দিনে বিপাকে ফেলবে বিজেপিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *