পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূর।

নদীয়া-রানাঘাট, নিজস্ব সংবাদদাতা : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার অন্তর্গত তারাপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে রানাঘাট বলাগড় রাজ্য সড়কের উপর। রানাঘাট থেকে বলাগড়গামী একটি ছয় চাকার লরির সঙ্গে দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ওই গৃহবধূ কৃষি কাজ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় লরি টিকে পাশ দেওয়ার সময় পিছনে চাকায় পড়ে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনগণ লড়ি ও লড়ির চালককে আটক করে খবর দেওয়া হয় রানাঘাট থানায়। রানাঘাট থানার পুলিশ এসে লড়ি ও লড়ির চালককে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়াই এলাকায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই রাস্তাতেই মৃত্যু ঘটে ওই গৃহবধুর। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *